১৮ অক্টোবর ২০১০ - ২০:৩০

অজ্ঞাত পরিচয়ের একটি দল কুয়েতের কীরওয়ান অঞ্চলের ইমামাইন মসজিদে হামলা চালিয়ে এর একাশকে ভেঙ্গে দিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: কুয়েত সংসদের এক কর্মকর্তা এ খবর প্রকাশ করার পর উক্ত বিবাদ সৃষ্টিকারী ঘটনার নিন্দা জানিয়ে ঘোষণা করেছেন যে, ইমামাইন মসজিদটি কিরওয়ান অঞ্চলের শিয়াদের একটি মসজিদ। এটি উদ্বোধনের জন্য প্রস্তুত ছিল। ইতিপূর্বেও এ মসজিদটি বেশ কয়েকবার হামলার শিকার হয় এবং এর রক্ষীদের হুমকি দেয়া হয়।

সংসদীয় এ কর্মকর্তা বলেন: কুয়েতের আইন অনুযায়ী প্রয়োজনের তাগিদে যে কোন ব্যক্তি মসজিদ নির্মাণ করতে পারে। আর উক্ত হামলা এ অঞ্চলের অধিবাসীদের মাঝে বিভেদ সৃষ্টি ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে চালানো হয়নি।

ইমামাইন মসজিদ কমিটির এক কর্মকর্তা ইবরাহিম বাবলাগ উক্ত সন্দেহ জনক হামলার পর স্থানীয় কর্মকর্তাদের নিকট এ হামলার বিষয়ে অভিযোগ করেছেন।

উল্লেখ্য যে, কারো কারো মত এ হামলা কুয়েতের শিয়া বিরোধী সংসদ সদস্য মুহাম্মাদ হায়েফের –যে শিয়াদের শত্রু হিসেবে খ্যাতি লাভ করেছে- উস্কানীতে চালানো হয়েছে। ইতিপূর্বে তিনি বেশ কয়েকবার কর্ম বিষয়ক মন্ত্রীসহ অন্য এক মন্ত্রীর নিকট উক্ত মসজিদের স্থান পরিবর্তনের দাবী জানিয়েছিলেন।#